করোনায় আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন মন্ত্রী গৌতম দেব
দি নিউজ লায়ন ; করোনায় আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন মন্ত্রী গৌতম দেব। পঞ্চমবারেও টেস্টে রিপোর্ট করোনা পজিটিভ। চিকিৎসকেরা বলছেন তার শরীরে এখনও রয়েছে করোনার সংক্রমণ। তবে কোনো শারীরিক সমস্যা নেই তার। করোনাকালে একের পর এক কাজ মানুষের পাশে দাঁড়িয়ে করেছেন। করোনার ভয়াবহ সময়গুলিতে প্রথম সারির করোনা যোদ্ধাদের মতোই দাঁড়িয়ে যুদ্ধ করে গিয়েছেন তিনি।
ডানকুনি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের খোঁজখবর কোনটাই বাদ দেননি তিনি। গত ৬ই নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ি মাটিগাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মন্ত্রী গৌতম দেব। সে সময় করোনার মৃদু উপসর্গ ছিল তাঁর। কিন্তু পূর্বের একাধিক শারীরিক সমস্যা থাকায় তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তার যাবতিয় উপসর্গ সেরে উঠলেও তার শরীরে করোনার সংক্রমণ রয়েছে এখনও।
টানা ১৬দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী। তবে হাসপাতালের শয্যা থেকে জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে মন্ত্রী গৌতম দেব হাতিয়ার করেছেন সোশ্যাল মিডিয়াকে। পূর্বেই মন্ত্রী গৌতম দেব জানিয়েছিলেন বহুবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এই নিভৃত বাস সবচেয়ে বেশি বেদনাদায়ক অনুভূতি তাকে দিচ্ছে তা হলো জনগণের থেকে দূরে থাকা।
তাই মন ভালো নেই মন্ত্রীর তা স্পষ্ট তার নিজের পেজে করা একাধিক পোস্ট থেকে। ছট পুজো উৎসবের দিনগুলিতে প্রতিবছর মানুষের পাশে গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন মন্ত্রী এবারও হাসপাতালের শয্যা থেকেও সে ব্যবস্থা করেছেন তিনি।
সে কথা নিজের পেজে তিনি জানিয়েছেন জনগণকে। রবিবার ফের তিনি এক পোস্ট করে নিজের মন কেমনের কথা গভীর শব্দ খেলায়লর মধ্য দিয়ে ব্যক্ত করেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন সংক্রমণের তীব্রতায় পঞ্চমবারের শারীরিক পরীক্ষাও প্রতিকূল।
অন্তহীন প্রতীক্ষায়.. আশা-নিরাশা, চাওয়া-পাওয়া, আলো-আঁধারের চিরন্তন দ্বিধাদ্বন্দ্বে ,আত্মানুসন্ধানে অখন্ড-অবসরে বাধ্যতামূলক নিভৃতবাসে। কিভাবে হাসপাতালে সময় কাটাচ্ছেন তিনি তারও কিছু ছবি তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায় বই পড়ে নিভৃতে অবসরযাপন করছেন তিনি। আর তার এই পোস্ট ঘিরে দিনভর মন্ত্রীর অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনার বন্যা বইয়ে দিয়েছেন।

Post a Comment